". গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী খাবেন? – গ্যাস্ট্রিক কমানোর উপায়।

গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী খাবেন? – গ্যাস্ট্রিক কমানোর উপায়।

 গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী খাবেন? – গ্যাস্ট্রিক কমানোর উপায়।

বর্তমানে সময় দাঁড়িয়ে গ্যাস্ট্রিকের সমস্যা একটি খুবই সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল। অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল-মশলা, মানসিক চাপ এবং দীর্ঘক্ষণ খালি পেটে থাকার কারণে অনেকেই আজকাল একটু বেশ ই গ্যাস্ট্রিক, বুক জ্বালা, অ্যাসিডিটি, পেট ফাঁপা ইত্যাদি সমস্যায় ভুগছেন।

গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী খাবেন ও কী খাবেন না? জানুন গ্যাস্ট্রিক কমানোর কার্যকর ডায়েট চার্ট, উপকারী খাবার ও ঘরোয়া উপায়।



          গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী খাবেন, কী খাবেন না, এবং গ্যাস্ট্রিক কমানোর কার্যকর ডায়েট লিস্ট নিচে দেওয়া হল-


গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী খাবেন: গ্যাস্ট্রিক সমস্যা চিরতরে দূর করতে হলে আপনার ডায়েট লিস্টে বেশ কিছু খাবার যুক্ত করতে হবে আপনাকে।যেমন:-

১) পর্যাপ্ত পরিমাণে জল খান: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ১–২ গ্লাস হালকা গরম জল খান নিয়মিত। যার ফলে আপনার হজম শক্তি বাড়বে এবং পেট পরিষ্কার রাখবে ও গ্যাস জমতে দেবে না। 


২)ভাত এবং সেদ্ধ খাবার: অতিরিক্ত ঝাল মসলাযুক্ত অন্যান্য খাবার বাদ দিয়ে সাদা ভাত, ডাল এবং শাকসবজি বেশি বেশি খান। যেমন লাউ, পেঁপে, কুমড়ো, গাজর এগুলো সহজে হজম হয় এবং পেট ঠান্ডা রাখে


৩) কলা এবং টক দই: আপনি কি জানেন কলা খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। কলায় থাকে প্রাকৃতিক অ্যান্টাসিড, যা গ্যাস্টিকের জ্বালা কমাতে সাহায্য করে। কখন খাবেন:-
     সকালে খাবার পর।
     দুপুরে খাবার পর।

   এছাড়াও আপনি প্রতিদিন একবাটি করে টক দই খাবেন। যা আপনার পেটের সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখবে। টক দইয়ে থাকে প্রোবায়োটিক যা আমাদের হজম ক্ষমতা কে শক্তিশালী করে।

      ❌ রাতে দই খাবেন না


৪)ওটস ও চিঁড়া খান: আপনি কি জানেন ফাইবার যুক্ত অনেক খাবারই আমাদের অ্যাসিডিটির সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে। প্রতিদিন নিয়মিত ওটস খান হালকা এবং ফাইবারসমৃদ্ধ হওয়ায় এগুলো অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমিয়ে দেবে।


৫)আদা ও মৌরি বা মুখরোচক: খাবারের পর মৌরি, আদা, এবং যোয়ান খান জাতীয় মুখরোচক খান যা আপনার অ্যাসিডিটিকে কন্ট্রোলে রাখবে।


❌ গ্যাস্ট্রিক হলে কোন খাবার খাবেন না: 
অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যা থাকলে আপনাকে বেশ কিছু খাবার এড়িয়ে চলতে হবে‌। যেমন:-

           ১)অতিরিক্ত ঝাল ও ভাজা খাবার।
           ২)কফি ও অতিরিক্ত চা।
           ৩)ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড।
           ৪)সফট ড্রিংক। এবং
           ৫)টক ও বেশি মশলাযুক্ত খাবার।


⏰ গ্যাস্ট্রিক কমানোর ডায়েট চার্ট: গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটিকে কন্ট্রোলে রাখতে গেলে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে খাবার খেতে হবে। এই সম্পর্কে একটি ডায়েট চার্ট নিজে দেওয়া হল-


সকাল: হালকা হালকা গরম জল, সঙ্গে ওটস এবং চিঁড়া।

দুপুর: সাদা ভাত, সেদ্ধ সবজি, ডাল এবং খাবার শেষে মৌরি বা জোয়ান জাতীয় মুখরোচক।

বিকেল: কলা / বিস্কুট, লস্যি দই। 

রাত:হালকা খাবার, দই নয়।


🏠 গ্যাস্ট্রিক কমানোর ঘরোয়া উপায়: অ্যাসিডিটি কন্ট্রোল করার জন্য এমন কোন নির্দিষ্ট ঘরোয়া উপায় নেই। তবে আপনি বেশ কিছু নিয়ম মেনে চললে আপনার অ্যাসিডিটি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। যেমন-


      ১) প্রতিদিন নির্দিষ্ট সময়ে টাইম মেনে খাবার খান।
      ২)দীর্ঘক্ষণ খালি পেট রাখবেন না।
      ৩)খাবার ভালো করে চিবিয়ে খান।
      ৪)মানসিক চাপ কমান।
      ৫) খাবার খাওয়ার ১০ মিনিট পরে পর্যাপ্ত পরিমাণে জল খান।


      গ্যাস্ট্রিকের সমস্যা স্থায়ীভাবে কমাতে হলে শুধু ওষুধ নয়, সঠিক খাদ্যাভ্যাস খুবই জরুরি। উপরের তালিকাভুক্ত খাবারগুলো নিয়মিত খেলে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি ও বুক জ্বালার সমস্যা অনেকটাই কমে যাবে।



Frequently Asked Questions (FAQ)❓ 

১) গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী খাবেন?

Ans: সাদা ভাত, ডাল, সবুজ শাকসবজি, ওটস, কলা, টক দই এবং পর্যাপ্ত পরিমাণে জল।

২) গ্যাস্ট্রিক হলে কী খাবেন না?

Ans: অতিরিক্ত ঝাল ও ভাজা খাবার, অতিরিক্ত চা কফি, ফাস্টফুড জাঙ্ক ফুড সফট ড্রিংক এবং বেশি মসলাযুক্ত খাবার।

৩)গ্যাস্ট্রিকের ঘরোয়া উপায় আছে কি?

Ans: নির্দিষ্ট খুব ঘরোয়া রেমেডি বা উপায় নাই তবে বেশ কিছু নিয়ম মেনে চললে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই কন্ট্রোল এর মধ্যে থাকবে।

৪)অ্যাসিডিটি কমানোর খাবার কোনগুলি?

Ans: টক দই, কলা এবং পর্যাপ্ত পরিমাণের জল।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ